b
হিন্দি সিনেমার চাইতে হিন্দি ওয়েব সিরিজ গুলার স্ট্যান্ডার্ড আর কোয়ালিটি নিঃসন্দেহে অনেক আশা-জাগাতে পারে। নেটফ্লিক্স, টিভিএফ, প্রাইম ভিডিও –এর ব্যানারে আসা ওয়েবসিরিজ গুলো কাহিনি, ক্যামেরা ওয়ার্ক, ডিরেকশন, স্ক্রিন প্লে, সব দিক দিয়েই অনেক বেশি মানসম্মত মনে হইসে। করোনার দিনগুলো-তে লকডাউনে এমনই কিছু হিন্দি ওয়েব সিরিজ শেষ করলাম, সেগুলো নিয়েই কিছু-টা লিখার চেষ্টা করেছি। মূল পটভূমি পরোক্ষ করে, আমি শুধু ফোকাস করার মূলত চেষ্টা করেছি, অল্প কথায় কেমন লাগলো সেটা শেয়ার করার।
---
1. ASUR - (IMDb: 8.5)
Genre: Mystery, Thriller
Personal Rating: 9/10
প্রথম থেকে শেষ পর্যন্ত এক রহস্য ও উত্তেজনায় বুঁদ হয়ে থাকার মত একটি সিরিজ। একের পর এক রহস্যজনক মার্ডার আর পারফেক্ট ক্রাইম। সিরিয়াল কিলার যেন এক মাস্টার-মাইন্ড, একের পর এক ধাঁধা মিলাইতে ব্যস্ত ডিটেক্টিভ-রা। রহস্যজনক মোটিভ আর ক্রিমিনালের দার্শনিক জীবন ব্যাখা, সব মিলায় এক অসাধারন পটভূমির উপর একেক-টা এপিসোড। সিরিজ-টি শেষেও আপনাকে ভাবাবে।স্ক্রিন-প্লে আর ডায়লগ অসাধারন। খুব বেশি থ্রিলার প্রিয় না হইলে এই সিরিজ-টা ভালো না-ও লাগতে পারে।
2. Yeh Meri Family - (IMDb: 9.2)
Genre: Family Drama, Comedy
Personal Rating: 9/10
৯০ দশকের কেও যদি নস্টালজিয়ায় হারাতে চায় তাহলে এই সিরিজ-টা মাস্ট ওয়াচ। পরিবারের বন্ধন আর বাবা-মা-ভাই-বোন এর সাথে আত্নার যে অবিচ্ছিন্ন আবেগ আর টান, খুব অপূর্ব ভাবে সেই অনুভূতি গুলা ফুটিয়ে তোলা হইসে। যে কেও কম-বেশি নিজের শৈশবের সাথে সম্পর্কিত করতে পারবে। খুব সুন্দর সুন্দর কিছু ডায়লগ আছে যা মনে গেঁথে যাইতে বাধ্য।
3. Delhi Crime – (IMDb: 8.5)
Genre: Crime, Drama
Personal Rating: 8.75/10
ভারত-কে নাড়িয়ে দেয়া একটি ধর্ষণের কেস ও আসামী পাকড়াও করবার আর সময়ের প্রতিযোগিতা। দিল্লি পুলিশের সম্মান বাঁচানোর মিশন, রাজনীতির বিশ্রি খেলা, সব মিলিয়ে টান-টান উত্তেজনা-কর একটা সিরিজ। একসময় দর্শকের নিজের ভেতরেও একটা আক্রোশ কাজ করে সময়ের কালক্ষেপণের সাথে সাথে। দিল্লি পুলিশের ডিসিপি চরিত্রে শেফালি শাহ কে ১০ এ ১০ দিতেই হবে।
4. Sacred Games – (IMDb: 8.7)
Genre: Crime, Action, Drama
Personal Rating: 8.75/10
যদি সিরিজের প্রথম সিজনের উপরে রিভিউ দেয়া হয় তাহলে নিঃসন্দেহে এইটাকে হিন্দি বেস্ট ওয়েব সিরিজ বলতে খুব বেশি দ্বিধা হওয়ার কথা না। গনেশ গায়েতন্ডে, দ্যা রিয়েল ব্যাড-অ্যাস – এই চরিত্র-কে নওয়াজ-উদ্দিন সিদ্দিকি এক নতুন মাত্রায় নিয়ে গেছে। সেই সাথে রাইট হ্যান্ড ম্যান বান্টি আর গডফাদার ইশা, যেন এক টোটাল মাফিয়া গেইম চলে পুরো সিরিজে। তবে আসল গডফাদার হিসেবে “গুরু” পংকজ ত্রিপাটি সিরিজ-টিকে দিয়েছে পূর্ণতা। হতাশ, হীনমন্যতায় ভোগা এক নাদান পুলিশ অফিসারের (সাইফ আলী খান) বাড়তে থাকা আগ্রহ কোথায় নিয়ে যাবে শেষপর্যন্ত?
সিরিজ-টির ২য় সিজন টা ১ম সিজনের মত টানটান উত্তেজনা-টা সব খানে সমান ভাবে দিতে কিছুটা ব্যর্থ। তবে মাফিয়া জীবন আর গনেশ গায়তন্ডের কিছু “আউট অব দ্যা ওয়ার্ল্ড” দর্শন এর ভক্ত না হইয়া পারা যাবে না শেষ পর্যন্ত।
5. Panchayat – (IMDB: 8.8)
Genre: Drama, Comedy
Personal Rating: 8.75/10
এইটা এমন একটা সিরিজ যা হঠাত করেই যেন মুখের কোণে এক চিলতে হাসি নিয়ে আসে। গ্রামের এক অজ-পাড়াগায়ের পঞ্চায়েতের সেক্রেটারি হিসেবে শহুরে ছেলের আগমন। তারপর গ্রামের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়ার এক অবিরাম চেষ্টা চলতে থাকে। গ্রামের মানুষের কথা, তাদের সহজ সরল ভাবনা, পরিবেশ সবকিছুই সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হইসে যা ভালো লাগবেই। টিভিএফ এর আবিস্কার জিতেন্দ্র কুমার পুরো সিরিজেই নিজের জাত চিনিয়েছে।
6. Made in Heaven – (IMDb: 8.3)
Genre: Drama, Romance
Personal Rating: 8.5/10
রাজসিক জীবনের লোভে সাধারন মেয়ে থেকে কৃত্রিম দুনিয়ার রাজরানী হওয়ার চেষ্টায় থাকা এক মেয়ে আর পরিচয় হারিয়ে পরিচয় খুঁজতে থাকা এক ছেলে, দুইজন মিলে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। একেক বিবাহে একেক পটভূমি, নতুন গল্প, সেই থেকে নতুন শিক্ষা। প্রতিটা এপিসোড-ই ভালো লাগার মত।
একতা কাপুরের নাম যখন কোনো মুভি-সিরিজের সাথে থাকে তখন মনের মধ্যে কিছু-টা শংকা থাকে কিছু কন্টেন্ট নিয়া বাড়াবাড়ি হওয়ার। এই সিরিজেও বাড়াবাড়ি ধরনের সেনসেটিভ ১৮+ বেপার আছে।
কিন্তু দিনশেষে অসাধারন স্ক্রিন-প্লে, ডিরেকশন, স্টোরি টেলিং আপনার জয় করে নিবে।
7. The Family Man – (IMDb: 8.6)
Genre: Action, Drama, Thriller
Personal Rating: 8.5/10
একদিকে সে একজন দক্ষ ডিটেক্টিভ আরেকদিকে একজন ক্লান্ত পরিবার সামালানো বাবা, স্বামী। হঠাত-ই হাতে আসে এমন একটি কেস যেখানে জয়-পরাজয়ের ফয়সালা-টা গোলকধাঁধার মত ঘুরতে থাকে। ক্রিমিনাল সবসময়ই এক ধাপ এগিয়ে থাকে যার পেছনে ছুটতে ছুটতে না পরিবারের বন্ধন টা হালকা হওয়ার শংকা দেখা দেয়। শ্রী-কান্ত চরিত্রে মনোজ বাজপায়ী নিজের মর্যাদা- এখানেও ধরে রাখসে দারুনভাবে।
8. Mirzapur – (IMDb: 8.5)
Genre: Action, Drama, Thriller
Personal Rating: 8.25/10
মির্জাপুরের মাফিয়া, প্রভাববিস্তার, অস্ত্রের ভয় আর জিম্মি সমাজ। মির্জাপুরের কাহিনি মানেই কালীন ভাইয়া, মির্জাপুরের ডন পংকজ ত্রিপাটি, তার লাগামছাড়া ছেলে, অপরাধ আর প্রভাব জগতে হঠাতই প্রবেশ ডেয়ারিং আর চতুর দুই ভাই-এর। এরপর সময়ের সাথে কাহিনি বাড়তে থাকে কখনো হিংসা, কখনো নোংরা রাজনীতি আবার কখনো বেখেয়ালি রক্তারক্তি। পাল্লা দিয়ে সকলের অভিনয় দারুন মনে হইসে। ভায়োলেন্স-ও প্রচুর দেখা গেছে। সিরিজ-শেষেও ক্ষুধা মিটবে না, এতটুকু বলতে পারি।
9. The Final Call – (IMDb: 7.3)
Genre: Drama, Thriller
Personal Rating: 7.75/10
সাইকোলজিকাল, ফিলোসফিকাল ড্রামার একটা অন্যরকম ফ্লেভার এই ওয়েবসিরিজে পাওয়া যায় যা আমার কাছে মন্দ লাগে নি। আকাশপথে আত্নহত্যার পথ বেছে নেয়া জীবনযুদ্ধে পরাজিত, হতাশাগ্রস্ত পাইলট কারান সাচদেভ (অর্জুন রামপাল) আর আয়রন নার্ভের এয়ার ট্রাফিক কন্ট্রোলার কিরান মির্জার (সাকশি তানওয়ার) মাইন্ড গেইম চলতে থাকে প্লেনের যাত্রী বাচানোর লড়াই-এ। সিরিজ-টাকে কিছু-টা আন্ডাররেটেড লাগছে আমার কাছে।
10. Paatal Lok – (IMDb: 7.5)
Genre: Crime, Thriller, Drama
Personal Rating: 7.75/10
ভারতের সবচেয়ে অন্ধকার কিছু সত্য তুলে ধরা হইসে এই সিরিজে। চরমপন্থি-সমাজ, বর্নবাদ, মাফিয়া ডন, হলুদ সাংবাদিকতা অনেক কিছুই উঠে এসেছে আর কাহিনি এগিয়েছে। প্লট-টা খুবই দুর্দান্ত ছিলো কিন্তু আরেকটু এক্সট্রা থ্রিলার এর চাহিদা ছিলো শেষ পর্যন্ত। স্টোরি টেলিং-টা আরেকটু সাবলীল হইলে উপকার হইতো। স্ক্রিন-প্লে-গুলা মাঝে মাঝে খাপছাড়া লাগছে।
11. Criminal Justice – (IMDb: 8.1)
Genre: Crime, Thriller, Drama
Personal Rating: 7.75/10
সিরিজ-টা শেষ হইলে মনে হইতে পারে ইচ্ছা করলে হয়তো অর্ধেক সময়ে শেষ করা যাইতো থ্রিলার-টা। কিন্তু মাঝখানের ড্রামা-টা একটু লম্বা করা হইসে যা সিরিজের মূল বিষয়বস্তু-র গুরুত্ব-কে কিছুটা হইলেও হালকা করসে। সাধারন জীবন থেকে সামান্য একটু ভুলের মাসুল কত-টা ভোগাইতে পারে এই মেসেজ-টাই দেয়। ভিকরান্ত ম্যাসেই, পঙ্কজ ত্রিপাটি, জ্যাকি শ্রফের অভিনয় দেখার জন্য হইলেও সিরিজ-টা ভালো লাগতে পারে।
12. Hostel Daze – (IMDb: 8.7)
Genre: Comedy, Drama
Personal Rating: 7.75/10
কলেজ বিশ্ববিদ্যালয় জীবনের অনেক স্মৃতিই মনে করায় দিবে এই সিরিজ-টা। সিরিজ-টার “পেসিং”- টা কিছু-টা স্লো লাগছে আমার কাছে। প্লট টা খুবই সুন্দর কিন্তু অল্প সময়ে শেষ হয়ে যাওয়ায় কেমন যেন একটা চাহিদা থেকে যায় অসম্পূর্ণতার। ছাত্রজীবনের কিছু কমেডি ময় বাস্তব সত্য-গুলার প্রকাশ নিঃসন্দেহে মজা লাগবে।
13. Breathe – (IMDb: 8.4)
Genre: Crime, Thriller, Drama
Personal Rating: 7.5/10
শক্তিমান অভিনেতা মাধবন এর এক মাত্র ছেলে জস দুরারোগ্য রোগে আক্রান্ত। দরকার জরুরি অর্গান ট্রান্সপ্লান্ট কিন্তু ডোনারের মৃত্যুর জন্য অপেক্ষা করতেই হবে, এদিকে এত সময় হাতে নেই জস-এর। ছেলের জন্যে বাবা হয়ে ওঠে ভয়ংকর অপরাধী। কিছু সুন্দর মেসেজ ছিলো সিরিজ-টিতে। কিন্তু ওভারল কাহিনি-টা ওভার-হাইপড আর কিছু-টা ওভার-রেটেড লেগেছে।
14. Kota Factory – (IMDb: 9.1)
Genre: Drama, Comedy
Personal Rating: 7.5/10
মিনি-সিরিজ কোটা ফ্যাক্টরির বিষয়বস্তু বিশ্ববিদ্যালয় এর ভর্তিযুদ্ধ। কিন্তু মাঝে রোমান্স আর কিছু-টা খাপছাড়া পটভূমি গল্পের মূল ফোকাস হারিয়েছে। আছে কিছু দুর্দান্ত ক্যামেরা-ওয়ার্ক। কিন্তু সব মিলিয়ে ডিরেকশন-স্টোরি দিয়ে খুব বেশি আশা পূরণ করতে পারে নি। আই-এম-ডিবি’র ওভাররেটেড একটি মিনিসিরিজ। ভালো লাগার মত কিছু ডায়লগ- প্রাপ্তি এতটুকুই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন