কেয়ার রিয়েক্ট
ফেসবুক কেয়ার রিয়েক্সান : অনেকেই ফেসবুকে এ একটা নতুন রিয়েক্ট পেয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা স্মাইলিং ফেস এর দু'হাতের মধ্যে একটা 'হার্ট' জড়িয়ে ধরা রয়েছে। এটাকে নাম দেওয়া হয়েছে 'কেয়ার রিয়েক্ট'। কেউ কেউ এই রিয়েক্সান টা পেয়ে গেছে আগেই, কিন্তু বেশিরভাগই এই রিয়েক্ট টা পায়নি বলে খুব দুঃখ পেয়েছে। তো এই 'কেয়ার রিয়েক্ট' টা আসলে কি জিনিস? বিভিন্ন সময়ে ফেসবুক তাদের রিয়েক্সান গুলো নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। 2015 তে ফেসবুক 'লাইক' রিয়েক্ট ছাড়াও আরো পাঁচটা (Love, Sad, Wow, Haha, Angry) রিয়েক্সান চালু করেছিল। যদিও সবার অ্যাকাউন্টে এ সেগুলো পাওয়া যায়নি পাওয়া গিয়েছিল অনেক দেরিতে 2017 তে। ফেসবুকে এ এই ছটা রিয়েক্সান এই মুহূর্তে স্থায়ী। এছাড়াও 2016 তে Mother's Day উপলক্ষে ফেসবুক এ 'Thankful' রিয়েক্সান এসেছিল, যেটা একটা বেগুনি রং এর ফুলের মত দেখতে ছিল (হাতে গোনা কয়েকজন পেয়েছিল এই রিয়েক্সান)। যদিও কিছুদিন পর সেই রিয়েক্ট টা তুলে নেওয়া হয়েছিল। ঠিক সেরকমই 2020 এর এপ্রিল মাসে ফেসবুক সরকারিভাবে চালু করলো এই 'কেয়ার রিয়েক্ট'। এবারের এই কেয়ার রি...