কেয়ার রিয়েক্ট

ফেসবুক কেয়ার রিয়েক্সান:

অনেকেই ফেসবুকে এ একটা নতুন রিয়েক্ট পেয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা স্মাইলিং ফেস  এর  দু'হাতের মধ্যে একটা 'হার্ট' জড়িয়ে ধরা রয়েছে। এটাকে নাম দেওয়া হয়েছে 'কেয়ার রিয়েক্ট'।

কেউ কেউ এই রিয়েক্সান টা পেয়ে গেছে আগেই, কিন্তু বেশিরভাগই এই রিয়েক্ট টা পায়নি বলে খুব দুঃখ পেয়েছে। তো এই 'কেয়ার রিয়েক্ট' টা আসলে কি জিনিস?

বিভিন্ন সময়ে ফেসবুক তাদের রিয়েক্সান গুলো নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। 2015 তে ফেসবুক 'লাইক' রিয়েক্ট ছাড়াও আরো পাঁচটা (Love, Sad, Wow, Haha, Angry) রিয়েক্সান চালু করেছিল। যদিও সবার অ্যাকাউন্টে এ সেগুলো পাওয়া যায়নি পাওয়া গিয়েছিল অনেক দেরিতে 2017 তে। ফেসবুকে এ এই ছটা রিয়েক্সান এই মুহূর্তে স্থায়ী। এছাড়াও 2016 তে Mother's Day উপলক্ষে ফেসবুক এ 'Thankful' রিয়েক্সান এসেছিল, যেটা একটা বেগুনি রং এর ফুলের মত দেখতে ছিল (হাতে গোনা কয়েকজন পেয়েছিল এই রিয়েক্সান)। যদিও কিছুদিন পর সেই রিয়েক্ট টা তুলে নেওয়া হয়েছিল।

ঠিক সেরকমই 2020 এর এপ্রিল মাসে ফেসবুক সরকারিভাবে চালু করলো এই 'কেয়ার রিয়েক্ট'। এবারের এই কেয়ার রিয়েক্ট চালু করার পেছনে উদ্দেশ্য হলো - 'Even Apart, We're In This Together' 😊

সারা বিশ্ব জুড়ে COVID-19 মহামারি এর মধ্যে আমরা যে একে অপরের সাথে আছি, একে অপরের পাশে আছি - সেটা বোঝানোর জন্যই এই 'কেয়ার রিয়েক্ট' টা আনা হয়েছে। লাল রং এর 'হার্ট' কে জড়িয়ে ধরে রাখা স্মাইলিং ইমোজি দিয়ে বোঝানো হচ্ছে, 'We're In This Together' ❤

একই সাথে ম্যাস্ন্জারে এও একটা নতুন রিয়েক্সান এসেছে, যেটা হলো বেগুনি রং এর হার্ট এবং এই রিয়েক্সান টা আগের লাল রং এর 'হার্ট-এর' বদলে এসছে। এটাও COVID-19 মহামারি এ সবার পাশে থাকার জন্যই আনা হয়েছে।

সম্ভবত এই মহামারি শেষ হয়ে গেলে এই 'কেয়ার' রিয়েক্সান ও তুলে দেওয়া হবে। যদিও ফেসবুক এর তরফ থেকে জানানো হয়েছে, মানুষ এই রিয়েক্ট কতটা ব্যবহার করছে, তার উপর এই রিয়েক্সান এর ভবিষ্যৎ নির্ভর করছে। তবে সম্ভবত আগের বার এর 'Thankful' রিয়েক্সান এর মতো এই 'কেয়ার' রিয়েক্ট
ও সবার ভাগ্যে জুটবে না 😅

Stay Home & Stay Safe 😊❤

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন